Dilip Ghosh | আর্থিক ক্ষমতা পঞ্চায়েত প্রধানদের নয়, থাকবে আধিকারিকদের হাতে! বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের!

Key Highlightsপঞ্চায়েত ব্যবস্থায় বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের ফের ইঙ্গিত দিলেন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ।
সোমবার থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হয়েছে। বিকেলে বিধানসভায় পঞ্চায়েত বাজেটের জবাবি ভাষণে বক্তৃতা করছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই রাজ্য বিধনাসভায় পঞ্চায়েত দফতরের বাজেট আলোচনায় অনুপস্থিত পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত ব্যবস্থায় বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের ফের ইঙ্গিত দিলেন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রী জানান, আগামী দু’সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত বিল পেশ করা হবে বিধানসভায়। প্রস্তাবিত বিল অনুযায়ী, পঞ্চায়েতের কাজে আর ‘সিগনেটরি অথরিটি’ থাকবেন না প্রধানেরা। অর্থাৎ, নথিপত্রে আর সই করার বা অনুমোদনের অধিকার থাকবে না পঞ্চায়েত প্রধানদের হাতে। পরিবর্তে দায়িত্ব দেওয়া হবে সরকারি আধিকারিকদের। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই দফতরে ১১ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে সোমবার দিলীপ ঘোষ জানিয়েছেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- পঞ্চায়েত
- দিলীপ ঘোষ


