Govt School | ২৩টি জেলার মোট ১২ হাজার ৩০০টি স্কুলকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা! মাস্টার প্ল্যান’ শুভেন্দুর সরকারের!
Thursday, July 16 2026, 9:07 am

Key Highlightsরাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পরিকাঠামো ও পঠনপাঠনের মানোন্নয়নে এক ‘মাস্টার প্ল্যান’ তৈরী করেছে রাজ্য সরকার।
রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পরিকাঠামো ও পঠনপাঠনের মানোন্নয়নে এক ‘মাস্টার প্ল্যান’ তৈরী করেছে রাজ্য সরকার। ২৩টি জেলার মোট ১২ হাজার ৩০০টি স্কুলকে চিহ্নিত করে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের এই ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, জেলাভিত্তিক তালিকা অনুযায়ী, এই মেগা প্রকল্পে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। এই জেলার সর্বোচ্চ ১,৬৬১টি স্কুল তালিকায় রয়েছে। এর ঠিক পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (১,৩৮২টি স্কুল) এবং মুর্শিদাবাদ (১,০৭৫টি স্কুল)। রাজ্যের স্কুল শিক্ষার এই ভোলবদল আগামী দিনে শিক্ষার্থীদের এক বিশ্বমানের পড়াশোনার পরিবেশ উপহার দেবে বলে আশা করা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শিক্ষাদফতর
- শিক্ষা ব্যবস্থা
- সরকারি স্কুল


