Anganwadi Workers | অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য বড় আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের!
Friday, October 30 2026, 3:01 pm

Key Highlightsঅঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য বড় আর্থিক সাহায্যের ঘোষণা করল রাজ্য সরকার।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য বড় আর্থিক সাহায্যের ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আইসিডিএস প্রকল্পের অধীনে কর্মরত কোনও কর্মী বা সহায়িকার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে আকস্মিক মৃত্যু হলে, তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের জারি করা এই নিয়ম চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। সরকার ও এনজিও পরিচালিত প্রকল্পের কর্মীরা এর আওতাভুক্ত থাকবেন। এই সুবিধা পেতে অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে নবান্নে নাম ও প্রয়োজনীয় নথি পাঠাতে হবে। আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে পরিবারের পাশে দাঁড়াতেই সরকারের এই বড় পদক্ষেপ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজ্য সরকার


