Annapurna Yojana | অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপে দিতে হবে বাড়ির বাচ্চার স্কুলের তথ্যও! আর কী কী তথ্য লাগবে?
Thursday, May 28 2026, 8:17 am

Key Highlightsমহিলাদের মোট বারো পাতার ফর্ম পূরণ করতে হবে। সেখানে তাঁদের যাবতীয় খুঁটিনাটি তথ্য তুলে ধরতে হবে।
বুধবারই প্রকাশ হয়েছে ‘অন্নপূর্ণা যোজনার’ ফর্ম। যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাঁরা তো অন্নপূর্ণা ভান্ডার পাবেনই, একই সঙ্গে নতুনরাও এই যোজনায় আবেদন করতে পারবেন। তবে মোট বারো পাতার ফর্ম পূরণ করতে হবে মহিলাদের। সেখানে তাঁদের যাবতীয় খুঁটিনাটি তথ্য তুলে ধরতে হবে। এমনকি বাড়িতে শিশু সদস্য কতজন,সেই শিশুর নাম, সে কোন স্কুলে পড়ে, সরকারি নাকি বেসরকারি স্কুল, নাকি মাদ্রাসায় পড়ে, কোন ক্লাসে পড়ে সব তথ্য দিতে হবে। একই সঙ্গে শিশুর টিকাকরণ হয়েছে কি না তাও জানাতে হবে। এছাড়াও আবেদনকারীর নাম-পরিচয়, আধার নম্বর, পরিবারের সব সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড, রেশন কার্ড আছে নাকি ইত্যাদি তথ্যও দিতে হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- অন্নপূর্ণা ভান্ডার
- প্রকল্প


