FIFA World Cup Final | রাত জেগে ফাইনাল দেখে সাতসকালে ছুটতে হবে না স্কুলে! বিশ্বকাপের জন্যে ছুটি ঘোষণা সরকারের

Sunday, July 19 2026, 5:29 pm
FIFA World Cup Final | রাত জেগে ফাইনাল দেখে সাতসকালে ছুটতে হবে না স্কুলে! বিশ্বকাপের জন্যে ছুটি ঘোষণা সরকারের
highlightKey Highlights

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলিতে উপস্থিতির ক্ষেত্রে শিথিলতা বা ছুটি ঘোষণার অনুমতি দেওয়া হয়েছে।


ভারতীয় সময় অনুযায়ী সোমবার (২০ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে স্পেন ও আর্জেন্টিনার মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হবে। রবিবার সন্ধ্যায় বিকাশ ভবনের তরফে জারি করা হলো নয়া নির্দেশিকা। তাতে বলা হয়েছে, সোমবার মর্নিং স্কুলগুলি প্রয়োজনে ছাত্রছাত্রীদের উপস্থিতির নিয়ম শিথিল করতে পারে। রাত জেগে ম্যাচ দেখার পরে সোমবার, সপ্তাহের শুরুর দিনেই স্কুলে যেতে সমস্যায় পড়তে হবে। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনে ফাইনাল খেলা দেখানোর প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। কলকাতার নন্দনে সরকারি উদ্যোগে খেলার স্ক্রিনিংয়ের ব্যবস্থা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File