Fifa World Cup | ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ!

Saturday, May 23 2026, 11:32 am
Fifa World Cup | ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ!
highlightKey Highlights

আগামী সপ্তাহেই ভারতে কোন সংস্থা বিশ্বকাপ দেখাবে, সেই ঘোষণা হতে পারে।


অবশেষে কাটলো জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ। শনিবার ভারতের প্রাক্তন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ জানান, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার স্বত্ব নিয়ে আলোচনা শেষ হয়েছে। আগামী সপ্তাহেই ভারতে কোন সংস্থা বিশ্বকাপ দেখাবে, সেই ঘোষণা হতে পারে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভারতে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। এত দিন বিশ্বকাপ ভারতে দেখা যাবে কি না, তা নিয়ে যে দুশ্চিন্তা ছিল ফুটবলপ্রেমীদের। এমনকি এ মাসের শুরুতে এই বিষয় নিয়ে দিল্লি হাই কোর্টে একটি মামলাও করা হয়। সেখানে কেন্দ্র সরকার এবং প্রসার ভারতীকে নোটিস পাঠানো হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File