FIFA World Cup 2026 | বিশ্বকাপের মাঝেই নেপালের ফুটবল সংস্থাকে নিষিদ্ধ করল ফিফা!
Thursday, June 25 2026, 5:27 pm

Key Highlightsবৃহস্পতিবার বিবৃতি জারি করা হয়েছে ফিফার তরফে। সেখানে বলা হয়েছে, অবিলম্বে নিষিদ্ধ করা হল নেপালের ফুটবল সংস্থাকে।
মার্কিন মুলুকে চলছে ফুটবলের মহারণ ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপের মাঝেই নিষিদ্ধ করে দেওয়া হল একটি দেশকে। বৃহস্পতিবার ফিফার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, অবিলম্বে নিষিদ্ধ করা হল নেপালের ফুটবল সংস্থাকে। আগামী নোটিস না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ফিফার অভিযোগ, নেপালের ফুটবল ফেডারেশনের কার্যকলাপে অনিয়ম দেখা যাচ্ছে। ফুটবল প্রশাসনে নিয়মবিরুদ্ধভাবে হস্তক্ষেপ করেছে সরকার। সেকারণে বিশ্বকাপ চলাকালীনই ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করে দেওয়া হল।
- Related topics -
- খেলাধুলা
- ফিফা বিশ্বকাপ
- ফিফা প্রাক্তন প্রেসিডেন্ট
- বিশ্বকাপ 2026
- ফিফা
- নেপাল


