FIFA World Cup 2026 | ১০ লক্ষ ছুঁয়েছে FIFA ফাইনালের টিকিটের দাম! ক্ষোভপ্রকাশ সমর্থকদের

Thursday, April 2 2026, 3:48 pm
FIFA World Cup 2026 | ১০ লক্ষ ছুঁয়েছে FIFA ফাইনালের টিকিটের দাম! ক্ষোভপ্রকাশ সমর্থকদের
highlightKey Highlights

ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় ১০,৯৯০ ডলার। ভারতীয় মুদ্রায় যা ১০ লক্ষ ১৯ হাজার টাকা।


১১ জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। ইতিমধ্যেই ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম ও জটিল বিক্রি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সমর্থকরা। ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় ১০,৯৯০ ডলার। ভারতীয় মুদ্রায় যা ১০ লক্ষ ১৯ হাজার টাকা। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকোর ম্যাচগুলির টিকিটেও বেড়েছে দাম। বুধবার রাতে গ্রুপ পর্বের ৭২টি ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচের টিকিট ছেড়েছিল ফিফা। তার দামও আকাশ ছুঁয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File