Fifa World Cup 2026 | ঐতিহাসিক! শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপে খাতা খুলল কাতার

Sunday, June 14 2026, 3:25 am
Fifa World Cup 2026 | ঐতিহাসিক! শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপে খাতা খুলল কাতার
highlightKey Highlights

শেষ মুহূর্তে গোল করে ১-১ এ ড্র করে নিল কাতার। আর তাতেই বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করল তারা।


বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার পয়েন্ট পেল পশ্চিম এশিয়ার দেশ কাতার। ১৪ তারিখ রাত সাড়ে ১২টায় সান ফ্র্যান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল কাতার। শুরু থেকে হাড্ডাহাডি লড়াই হলেও ম্যাচের রাশ ছিল সুইসদের হাতেই। শেষ মুহূর্তে গোল করে ১:১ এ ড্র করে কাতার। তাতেই বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করল তারা। উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে অভিষেক হলেও সেবার তিনটি ম্যাচ হেরে, ৭টি গোল হজম করে মাঠ থেকে বিদায় নিতে হয় তাদের। সেই লজ্জা কাটিয়ে দ্বিতীয় বিশ্বকাপেই প্রথম পয়েন্টের দেখা পেল তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File