FIFA World Cup 2026 | পরপর গোল বাতিল! নাটকীয় ম্যাচ শেষে ২-১ ব্যবধানে ক্রোয়েশিয়া বধ রোনাল্ডোর পর্তুগালের
Friday, July 3 2026, 4:32 am

Key Highlightsরামোসের জয়সূচক গোলে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬-তে জায়গা করে নিল পর্তুগাল।
বিশ্বকাপের ইতিহাসে নাটকীয় ম্যাচ। অফসাইডের জন্য বাতিল চার চারখানা গোল! এদিন টরোন্টোয় ক্রোয়েশিয়া বনাম পর্তুগাল ম্যাচে টানটান উত্তেজনা। ম্যাচের ৫৩তম মিনিটে ইভান পেরিশিচ গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। ৬৮তম মিনিটে পেনাল্টি স্পটে দাঁড়িয়ে পর্তুগালের হয়ে জ্বলে উঠলেন রোনাল্ডো। ৯০+৩ মিনিটে গোল করে পর্তুগালকে ২:১ এগিয়ে দিলেন গঞ্জালো রামোস। ৯০+১৩ মিনিটে ক্রোয়েশিয়ার গোল বাতিল অফসাইডের জন্য। গোটা ম্যাচে মোট তিনটে গোল বাতিল ক্রোয়েশিয়ার, একটা গোল বাতিল রোনাল্ডোর। অবশেষে রামোসের জয়সূচক গোলে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬-তে জায়গা করে নিল পর্তুগাল।
- Related topics -
- খেলাধুলা
- ফিফা
- বিশ্বকাপ 2026
- ফিফা প্রাক্তন প্রেসিডেন্ট
- ফিফা বিশ্বকাপ
- পর্তুগাল
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো


