FIFA World Cup 2026 | নাটকীয় লড়াইয়ের নকআউটে নেদারল্যান্ডস, ৩২তম ম্যাচে জাপানের সামনে ব্রাজ়িল

Friday, June 26 2026, 5:56 am
FIFA World Cup 2026 | নাটকীয় লড়াইয়ের নকআউটে নেদারল্যান্ডস, ৩২তম ম্যাচে জাপানের সামনে ব্রাজ়িল
highlightKey Highlights

নাটকীয় লড়াইয়ের শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠল নেদারল্যান্ডস। দ্বিতীয় স্থানে শেষ করল জাপান, আর সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিল সুইডেন।


২০২৬ ফিফা বিশ্বকাপে 'এফ' গ্রূপের হাড্ডাহাড্ডি লড়াই। শেষ রাউন্ডের ম্যাচ শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠল নেদারল্যান্ডস। দ্বিতীয় স্থানে শেষ করল জাপান, আর সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিল সুইডেন। আমেরিকার ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জাপানের বিরুদ্ধে মরিয়া হয়ে খেলতে নেমেছিল সুইডেন। ৫৬ মিনিটে দুর্দান্ত গোলে জাপান এগিয়ে গেলেও মাত্র ছয় মিনিট পরই সমতায় ফেরে সুইডেন। অ্যান্থনি এলাঙ্গার ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে শক্তিশালী একটি ক্রস শট নেন। বাকি ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। রাউন্ড অব ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িলের প্রতিপক্ষ হচ্ছে জাপান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File