FIFA World Cup 2026 | বিশ্বকাপের ফাইনালে হাফটাইম, চলবে জমকালো সঙ্গীতানুষ্ঠান! FIFA-র ভাবনা নিয়ে বিতর্ক
Wednesday, July 15 2026, 5:17 pm

Key Highlightsবিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ফাইনালের হাফটাইম ১৫ মিনিট নয়, বাড়িয়ে করা হতে পারে প্রায় ৩০ মিনিট। আর সেই অতিরিক্ত সময় জুড়েই আয়োজন করা হতে পারে জমকালো সঙ্গীতানুষ্ঠান।
নতুন চমক দিতে চলেছে ফিফা। এই প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দেখা যাবে আধ ঘণ্টার হাফটাইম শো। সূত্রের খবর, ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ সুপার বোলের আদলে জাঁকজমকপূর্ণ হাফটাইম শোর আয়োজন করছে ফিফা। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মঞ্চ মাতাবেন বিশ্বের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা। সংবাদমাদ্যম সূত্রে খবর, জাস্টিন বিবার ও শাকিরার মতো তারকাদের দেখা যেতে পারে ফাইনালের অনুষ্ঠানে। থাকবে জনপ্রিয় কার্টুন চরিত্ররাও। আগে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছিল, অনুষ্ঠানটি হবে ১১ মিনিটের। সূত্রের খবর, সেই মেয়াদ বেড়ে ২৫ মিনিটের হতে পারে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এটি ফুটবলের দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে যায় না এবং ম্যাচের স্বাভাবিক ছন্দও নষ্ট করতে পারে।
- Related topics -
- খেলাধুলা
- বিশ্বকাপ 2026
- ফিফা
- ফিফা বিশ্বকাপ
- ফিফা প্রাক্তন প্রেসিডেন্ট
- বিনোদন
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড


