FIFA World Cup 2026 | চোটের করাল ছায়া ব্রাজিল শিবিরে, রাফিনহার পর এবার চোটের জন্যে বাদ পড়লেন লুকাস পাকুয়েতা
Wednesday, July 1 2026, 2:42 pm

Key Highlightsদল থেকে চোটের কারণে বাদ পড়েছিলেন রাফিনহা। এবার দল থেকে সরতে বাধ্য হলেন আরও একজন ফর্মে থাকা ফুটবলার।
আগামী ৬ জুলাই রাউন্ড অফ ১৬-র ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। তার আগেই চিন্তার ভাঁজ ব্রাজিল শিবিরে। মঙ্গলবার রাতে একটি বিবৃতি প্রকাশ করে ব্রাজিল শিবির জানিয়েছে, চোটের কারণে দল থেকে সরতে বাধ্য হচ্ছেন লুকাস পাকুয়েতা। তাঁর বাঁ পায়ের উরুর পেশিতে চোট রয়েছে। আপাতত তাঁকে চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে। উল্লেখ্য, আগেই চোটের কারণে দল থেকে বাদ পড়েছিলেন রাফিনহা। প্রসঙ্গত, নরওয়ের বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন নেইমার জুনিয়র।
- Related topics -
- খেলাধুলা
- বিশ্বকাপ 2026
- ফিফা
- ফিফা বিশ্বকাপ
- ব্রাজিল
- নেইমার


