FIFA WC 2026 | ভারতের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, বিনামূল্যেই ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন এই চ্যানেলে!

Thursday, June 11 2026, 12:13 pm
FIFA WC 2026 | ভারতের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, বিনামূল্যেই ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন এই চ্যানেলে!
highlightKey Highlights

জ়ির অনলাইন প্ল্যাটফর্ম জ়ি৫-এ দু’টি আলাদা প্ল্যান রয়েছে বিশ্বকাপ দেখার জন্য। তবে বিনামূল্যেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ।


আর মাত্র হাতে গুণে ক'টা দিন, এরপরই শুরু হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। এত দিন পর্যন্ত ভারতে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে জ়ি এন্টারটেনমেন্ট বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। জ়ির অনলাইন প্ল্যাটফর্ম জ়ি৫-এ দু’টি আলাদা প্ল্যান রয়েছে বিশ্বকাপ দেখার জন্য। তিন মাসের মূল্য ৭৯৯ টাকা। আর এক বছরের জন্য ১৬৯৯ টাকা। তবে বিনামূল্যেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ। দূরদর্শন স্পোর্টস কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। দূরদর্শন স্পোর্টসে ১১ জুনের উদ্বোধনী ম্যাচ দেখাবে, যেখানে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি ১২ জুন রাত ১২টা ৩০ মিনিটে শুরু হবে। এর পাশাপাশি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও ডিডি ফ্রি ডিশে দেখা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File