South Korea vs Czechia | দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত কামব্যাক, প্রথম ম্যাচেই ঝলমলে পারফরম্যান্স সনদের!

Friday, June 12 2026, 7:23 am
South Korea vs Czechia | দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত কামব্যাক, প্রথম ম্যাচেই ঝলমলে পারফরম্যান্স সনদের!
highlightKey Highlights

প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া ও চেকিয়া এবং মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।


শুরু হলো ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া ও চেকিয়া এবং মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচে দক্ষিণ কোরিয়া কামব্যাক করে চেকিয়াকে হারায় ২-১ গোলে। ম্যাচের শুরু থেকেই একের পর এক সুযোগ পেলেও তা ক্রমাগত নষ্ট করতে শুরু করে কোরিয়া। প্রথমার্ধেই খুব কম করেও ৩টি গোলের সুযোগ নষ্ট করে সন হিউন মিনেরা। অন্যদিকে, প্রথম থেকে ডিফেন্সিভ খেললেও পরে কাউন্টার অ্যাটাক শুরু করে চেকিয়া। ৫৯ মিনিটে ক্যাপ্টেন লাদিস্লাভ ক্রেজকির গোলে এগিয়ে যায় চেকিয়া। কিন্তু ৮ মিনিটের মধ্যেই হুয়াং ইন বিয়োম সমতা ফিরিয়ে দেন দক্ষিণ কোরিয়াকে। ও হিউন গু-র গোলে ২-১ গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। তারপরেও বেশ কিছু সুযোগ পেলেও আর গোল আসেনি সন-দের বিরুদ্ধে। অন্যদিকে, প্রথম ম্যাচেই ২-০ গোলে জিতে গোল পার্থক্যে এগিয়ে এক নম্বরে রয়েছে মেক্সিকো। প্রথম দুটি দল এবার যাবে রাউন্ড অফ ৩২-এ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File