Kolkata Metro | স্বাধীনতা দিবসে দিনভর কম চলবে মেট্রো, সামান্য বদল হতে পারে মেট্রো পরিষেবার সময়সূচিতে!

Key Highlightsসামান্য বদল হতে পারে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইন এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সময়সূচিতে।
স্বাধীনতা দিবসে দিনভর চলবে কম মেট্রো। সামান্য বদল হতে পারে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইন এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সময়সূচিতে। বর্তমানে যাত্রীস্বার্থে সকাল ৬টা থেকে মেট্রো পরিষেবা পাচ্ছেন আমজনতা। শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে সাড়ে ১০টায় ছাড়ছে। শুধু তাই নয়, বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যাও। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইনের আপ ও ডাউন শাখায় ৯৭টি করে মোট ১৯৪টি মেট্রো চলাচল করবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত গ্রিন লাইনের আপ ও ডাউন শাখায় ৭৪ টি করে ১৪৮টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনে ৪৬টি করে আপ ও ডাউন শাখায় মোট ৯২টি মেট্রো চলবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত প্রতিদিন ৫টি মেট্রো চলে। তবে স্বাধীনতা দিবসে একটি মেট্রো কম চলবে। জোকা-এসপ্ল্যানেড পার্পেল লাইনে অন্যান্য দিনের মতো মেট্রো পরিষেবা পাওয়া যাবে। কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে শনিবার মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ। প্রতিটি রুটে প্রথম ও শেষ মেট্রো পরিষেবা অপরিবর্তিত হবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- স্বাধীনতা দিবস


