Kolkata Metro | ইদের দিন শহরে কম চলবে মেট্রো, জানুন কোন রুটে কেমন থাকবে পরিষেবা?
Tuesday, May 26 2026, 2:45 pm

Key Highlightsআগামী ২৮ মে বৃহস্পতিবার ইদ উপলক্ষে সরকারি ছুটি। সেই কারণে ওইদিন কম চলবে মেট্রো।
আগামী ২৮ মে বৃহস্পতিবার ইদ উপলক্ষে সরকারি ছুটি। সেই কারণে ওইদিন কম চলবে মেট্রো। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই দিন ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে মেট্রোর সংখ্যা খানিক কমানো হয়েছে। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর – কবি সুভাষ) সাধারণত ২৬০টি ট্রেন চলে। তবে, বৃহস্পতিবার চলবে ২৪৬টি মেট্রো। গ্রিন লাইনে (সল্টলেক সেক্টর ফাইভ – শিয়ালদহ / হাওড়া ময়দান – এসপ্ল্যানেড) ট্রেনের সংখ্যা প্রতিদিন ২২৮ থাকে। সেটা কমিয়ে ২০৪টি করা হচ্ছে। ইয়েলো লাইনে (নোয়াপাড়া – বারাসাত বারাসাত ভায়া বিমানবন্দর রুট) ১২০টি মেট্রো চলে। পরিবর্তে ওই দিন মাত্র ৯২টি মেট্রো চলবে। তবে অপরিবর্তিত থাকছে প্রথম ও শেষ ট্রেনের সময়।


