Mangaluru | মেঙ্গালুরুতে কলেজ চত্বর থেকে টেনেহিঁচড়ে ছাত্রীকে অপহরণ, তদন্তে পুলিশ!

Friday, November 20 2026, 3:40 pm
Mangaluru | মেঙ্গালুরুতে কলেজ চত্বর থেকে  টেনেহিঁচড়ে ছাত্রীকে অপহরণ, তদন্তে পুলিশ!
highlightKey Highlights

মেঙ্গালুরুর ডেরালাকাটের কানাচুর মেডিক্যাল কলেজ চত্বর থেকে এক তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।


মেঙ্গালুরুর ডেরালাকাটের কানাচুর মেডিক্যাল কলেজ চত্বর থেকে এক তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়। তাতে কয়েকজন যুবককে তরুণীকে টেনেহিঁচড়ে একটি থার এসইউভিতে তুলতে দেখা গিয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভিন্‌ধর্মের এক যুবকের সঙ্গে সম্পর্কে আপত্তি থেকেই পরিবারের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডি মামলা রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, তরুণী প্রাপ্তবয়স্ক এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে। ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে যাওয়া অপরাধ। ছাত্রী ও গাড়িটির খোঁজে তল্লাশি চলছে এবং ভিডিয়ো দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File