Maharashtra | লিফটে আটকে গেলো মাথা! মর্মান্তিক মৃত্যু হাসপাতালের মহিলা কর্মীর! ভাইরাল CCTV ফুটেজ!
Tuesday, April 28 2026, 12:28 pm

Key Highlightsমর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের ডক্টর বসন্তরাও পাওয়ার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
লিফটের দরজায় মাথা আটকে মৃত্যু হাসপাতালের মহিলা কর্মীর! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের ডক্টর বসন্তরাও পাওয়ার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বছর ৫০ এর জ্যোতি শিবাজী অহিরে সার্জারি বিভাগে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন। অপারেশন থিয়েটারের সরঞ্জাম ওয়ার্ডে নিয়ে আসার জন্য মালবাহী লিফটের সামনে কাজ করছিলেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কোনও কারণে লিফটের ভিতরে মাথা ঢুকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছিলেন জ্যোতি। তখনই আচমকা লিফট চালু হয়ে যায়। নিঃশব্দে নেমে আসে দরজা। কিছু বুঝে ওঠার আগেই জ্যোতির মাথা আটকে যায় লিফটে। শেষে বেশ কিছুক্ষণ পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালের ICCUতে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র
- ভাইরাল


