AIFF | ব্রাজ়িল ম্যাচ নাকি ASEAN কাপ? কোনটা খেলবে ভারত? জানিয়ে দিলেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ!

Thursday, August 13 2026, 2:23 pm
AIFF | ব্রাজ়িল ম্যাচ নাকি ASEAN কাপ? কোনটা খেলবে ভারত? জানিয়ে দিলেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ!
highlightKey Highlights

ব্রাজ়িল ম্যাচ নাকি ASEAN কাপ? কোনটা খেলবে ভারত? এই বিষয়ে দ্বিধা দূর করল AIFF।


ব্রাজ়িল ম্যাচ নাকি ASEAN কাপ? কোনটা খেলবে ভারত? এই বিষয়ে দ্বিধা দূর করল AIFF। ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ জানিয়ে দিলেন, তাঁরা FIFA ASEAN কাপের বদলে খেলবেন ব্রাজ়িল ম্যাচ। অক্টোবর মাসের ৩ তারিখ পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজ়িলের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে সত্যনারায়ণ বলেন, 'আমরা FIFA ASEAN কাপ থেকে নাম সরিয়ে নিলাম। কারণ আমরা ASEAN কাপ ও ব্রাজ়িল ম্যাচ একসঙ্গে খেলতে পারব না।' উল্লেখ্য, এই প্রথমবার ASEAN কাপ আয়োজিত করছে FIFA। যেখানে ASEAN এলাকার দলগুলো প্রতিযোগিতায় অংশ নেবে। ASEAN-এর বাইরে থেকে ভারত একমাত্র খেলার আমন্ত্রণ পেয়েছিল। ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলার চেষ্টা করছে AIFF। কেপ ভের্দে ও ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে এই বিষয়ে। যদিও চূড়ান্ত ঘোষণা হয়নি। ২০২৭ সালের AFC এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে না পারা ভারত এখন বিশ্বকাপে খেলা দলগুলোর বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলে নিজেদের তৈরি করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File