FC Goa Coach | প্রত্যাশা পূরণে অক্ষম? চার ম্যাচের পরই চাকরি গেল গোয়ার কোচ গৌরমাঙ্গির!

Friday, November 13 2026, 2:46 pm
FC Goa Coach | প্রত্যাশা পূরণে অক্ষম? চার ম্যাচের পরই চাকরি গেল গোয়ার কোচ গৌরমাঙ্গির!
highlightKey Highlights

প্রধান কোচের দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল এফসি গোয়া (FC Goa)। শুক্রবার ক্লাবের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


নতুন মরশুমে প্রত্যাশা পূরণ করতে না পারার জের। প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর মাত্র চার ম্যাচের পরই গৌরমাঙ্গি সিংয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল এফসি গোয়া (FC Goa)। চার ম্যাচে একটি জয়, একটি ড্র এবং দু’টি হার। আন্তর্জাতিক বিরতির আগে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) কাছে ১-২ গোলে হারের পরই কোচ বদলের সিদ্ধান্ত নিলো ক্লাব। গৌরমাঙ্গির বিদায় নিয়ে বিবৃতিতে ক্লাব লিখলো, ‘প্রধান কোচের দায়িত্বে থাকাকালীন গৌরমাঙ্গি যে পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তার জন্য আমরা ওঁকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতের জন্য ওঁকে অনেক শুভেচ্ছা।’ আপাতত নতুন কোচের খোঁজে এফসি গোয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File