FBI | গোল্ডি ব্রারের খোঁজে ১০ লক্ষ ডলার পুরস্কার, ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম তুলল FBI

Saturday, November 21 2026, 12:42 pm
FBI | গোল্ডি ব্রারের খোঁজে ১০ লক্ষ ডলার পুরস্কার, ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম তুলল FBI
highlightKey Highlights

গ্যাংস্টার সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারের খোঁজ দিলে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করল FBI।


গ্যাংস্টার সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারের খোঁজ দিলে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করল FBI। তাকে ‘টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস’ তালিকায় যুক্ত করা হয়েছে। সংস্থার দাবি, আমেরিকা ও ক্যানাডায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অপরাধচক্রের মূল মাথা গোল্ডি। খুন, গুলি চালানো, অপহরণ, তোলাবাজি ও মাদক পাচারের নির্দেশ তারই মাধ্যমে চলত বলে অভিযোগ। ১ জুলাই তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে লস অ্যাঞ্জেলেসের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্ট। ‘অপারেশন হার্ড বল’-এর আওতায় ইতিমধ্যে তার কয়েকজন সহযোগী ধরা পড়েছে। গোল্ডিকে ‘সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক’ আখ্যা দিয়ে তার ধারেকাছে না যাওয়ার সতর্কতা জারি করেছে FBI। তথ্য থাকলে গোপনীয়তা বজায় রেখে FBI অফিস, মার্কিন দূতাবাস, কনস্যুলেট বা ওয়েবসাইটে জানাতে বলা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File