BMW Car Gift | নবম শ্রেণিতে ভাল ফল, ছেলেকে ২ কোটি ৩০ লক্ষের BMW উপহার বাবার!

Friday, November 6 2026, 4:08 pm
BMW Car Gift | নবম শ্রেণিতে ভাল ফল, ছেলেকে ২ কোটি ৩০ লক্ষের BMW উপহার বাবার!
highlightKey Highlights

বিএমডব্লিউ এম৪ কমপিটিশন চালানোর ইচ্ছা ছিল তার। নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভাল ফল করতেই ছেলের সেই ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেন বাবা।


নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভাল ফল করেছে ছেলে। ছেলেকে ২ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে একটা নতুন BMW M4 Competition উপহার দিলেন বাবা। পূর্ব বর্ধমানের গলসির পারাজের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা এখন জোর চর্চায়। তাঁর ছেলে তালহা পূর্ব বর্ধমানের গলসির শ্রীচৈতন্য টেকনো স্কুলে নবম শ্রেনীর ছাত্র। হাফ ইয়ার্লি পরীক্ষায় সে নাকি চোখ ধাঁধানো রেজ়াল্ট করেছে। ছেলের আবদার মেনে অন্ধেরির নামী শো-রুম থেকে BMW M4 Competition কিনে তুলে দিয়েছেন ছেলের হাতে। সামসুদ্দিনের কথায় কথায়, গাড়িটি কিনতে খরচ হয়েছে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা। গাড়িটি কিনতে সুদূর মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য, ‘তিনিই কিনিয়েছেন, তাই কিনতে পেরেছি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File