NEET | প্রথম শুনানির সপ্তাহের মধ্যে বদলি ফাস্ট-ট্র্যাক কোর্টের বিচারক, NEET প্রশ্নফাঁস মামলা নিয়ে নয়া বিতর্ক!

Tuesday, August 4 2026, 10:11 am
NEET | প্রথম শুনানির সপ্তাহের মধ্যে বদলি ফাস্ট-ট্র্যাক কোর্টের বিচারক, NEET প্রশ্নফাঁস মামলা নিয়ে নয়া বিতর্ক!
highlightKey Highlights

বদলে গেল প্রশ্নফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক।


বদলে গেল প্রশ্নফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক। ইতিমধ্যে এই বিচারক বদল ঘিরে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। বিশেষ বিচারপতি অনু গ্রোভার বালিগা-কে দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই তাঁকে অন্য আদালতে বদলি করেছে দিল্লি হাইকোর্ট। তাঁর পরিবর্তে এই মামলাগুলির দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ বিচারপতি অজয় গুপ্তকে। যদিও আদালত স্পষ্ট করেছে, এটি ১৩৮ জন জুডিশিয়াল অফিসারদের বৃহত্তর প্রশাসনিক রদবদলেরই অংশ। দিল্লি হাইকোর্টের জারি করা ট্রান্সফার তালিকা অনুযায়ী, অনু গ্রোভার বালিগাকে এনআইএ (NIA) মামলার বিশেষ বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁর জায়গায় অজয় গুপ্ত প্রশ্নফাঁস সংক্রান্ত ফাস্ট-ট্র্যাক আদালতের দায়িত্ব নেবেন। আদালতের তরফে জানানো হয়েছে, এটি কোনও নির্দিষ্ট মামলাকে কেন্দ্র করে নেওয়া সিদ্ধান্ত নয়; বরং আদালতের বিচারকদের নিয়মিত প্রশাসনিক রদবদল ও পুনর্বিন্যাসের অংশ। যদিও আদালতের ব্যাখ্যায় এটি রুটিন প্রশাসনিক পদক্ষেপ, তবুও সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। কারণ, বিশেষ আদালত গঠনের পরে বিচারক প্রথম শুনানি সম্পন্ন করেছেন, চার্জশিট গ্রহণ করেছেন, এমন সময়েই তাঁর বদলি হওয়ায় বিচারপ্রক্রিয়ার ধারাবাহিকতা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File