Farooq Abdullah | "২০ বছর ধরে ফারুক আবদুল্লাকে হত্যা করার চেষ্টা করছি" - জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি আততায়ীর
Thursday, March 12 2026, 5:50 am

Key Highlightsবুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুখ আবদুল্লা। অনুষ্ঠানে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ।
বিয়েবাড়িতে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে লক্ষ্য করে চললো গুলি। সূত্রের খবর, বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুখ আবদুল্লা। NSG নিরাপত্তা পেরিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি-র কমান্ডোরা আততায়ীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অল্পের জন্যেই প্রাণে বাঁচেন ফারুখ আবদুল্লা। পুলিশি জেরায় আততায়ী বলেন,”আমি গত ২০ বছর ধরে ফারুক আবদুল্লাকে হত্যা করার চেষ্টা করছি। এটা আমার ব্যক্তিগত এজেন্ডা।"
- Related topics -
- দেশ
- জম্মু কাশ্মীর সরকার
- জম্মু-কাশ্মীর
- ফারুক আবদুল্লা
- খুনের চেষ্টা


