Samvu Border | ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি রদের দাবিতে ‘মহাপঞ্চায়েত’ আয়োজন কৃষকদের, শম্ভু বর্ডার বন্ধ করলো সরকার!

Key Highlightsপঞ্জাবের ‘কিষান মজদুর সংঘর্ষ কমিটি’র তরফে জানানো হয়েছে, ভারত এবং আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি রদ করার জন্যে মঙ্গলবার দিল্লিতে তারা একদিনের ‘মহাপঞ্চায়েত’ আয়োজন করবে।
দিল্লি-পাঞ্জাব সীমানায় শম্ভু বর্ডার বন্ধ করে দিল সরকার। পঞ্জাবের ‘কিষান মজদুর সংঘর্ষ কমিটি’র তরফে জানানো হয়েছে, ভারত এবং আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি রদ করার জন্যে মঙ্গলবার দিল্লিতে তারা একদিনের ‘মহাপঞ্চায়েত’ আয়োজন করবে। কৃষকদের দাবি, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি সই হলে কৃষকরা ক্ষতির মুখে পড়বেন। তাই সেই ক্ষতির আশঙ্কায় প্রস্তাবিত চুক্তি সই রদ করতেই তাঁদের এই আন্দোলন। মঙ্গলবার দিল্লির রাজঘাট এলাকায় এই আন্দোলন হওয়ার কথা। তাই পাঞ্জাব থেকে কৃষকরা যাতে পৌঁছতে না পারেন, সেই কারণে সিমেন্টের স্ল্যাব দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে শম্ভু বর্ডার। ‘দেশ বাঁচাও মোর্চা’র ছত্রছায়ায় দেশের অন্তত ৫৫০টি কৃষক সংগঠন একত্রিত হয়ে এই আন্দোলনে নেমেছে। দিল্লিতে আন্দোলন শুরুর আগে ‘কিষান মজদুর মোর্চা’ নামে একটি সংগঠনের নেতা সারওয়ান সিং পান্ধের জানিয়েছেন, এই চুক্তি সই হলে দেশের কৃষি, শিল্প, ডেয়ারি, ই-কমার্স ক্ষেত্রগুলিও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে সরকারের কাছে এই চুক্তি দ্রুত রদ করার দাবি জানিয়েছেন সারওয়ান।


