Farakka Update | নিউ ফরাক্কা থেকে অবশেষে শুরু স্বাভাবিক ট্রেন চলাচল! স্বস্তিতে উত্তরবঙ্গ
Saturday, September 5 2026, 4:39 pm

Key Highlightsএ দিন সন্ধ্যায় রেল লাইনের উপরে ট্রায়াল রান করা হয়। সমস্ত সুরক্ষাবিধি খতিয়ে দেখে ট্রেন চলাচলের ঘোষণা করা হয়।
নিউ ফরাক্কা স্টেশনে টানা বৃষ্টির জেরে রেল লাইনের একাংশে ধস নামার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল মেরামতির কাজ। অবশেষে শনিবার সন্ধ্যায় প্রয়োজনীয় সমস্ত সুরক্ষা পরীক্ষার পর স্বাভাবিক ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। রেল সূত্রে খবর, এদিন সন্ধ্যায় ট্রায়াল রান পরিদর্শনে যান রেল সেফটি কমিশনার। সমস্ত সুরক্ষাবিধি খতিয়ে দেখে ট্রেন চলাচলের ঘোষণা করা হয়। রেল কতৃপক্ষ জানিয়েছে, হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেন এ দিন সন্ধ্যার পর থেকে নির্ঘণ্ট মেনে চলবে। রবিবার সকাল থেকে ডাউন ট্রেন স্বাভাবিক চলাচল করবে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ফারাক্কা
- ভূমিধস
- ট্রেন
- লোকাল ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- ট্রেন বাতিল
- স্পেশাল ট্রেন বাতিল
- স্থানীয় ট্রেন পরিষেবা


