Farakka Rail Traffic Update | রেল রুট পরিবর্তন ফারাক্কায়, শতাব্দী ও দার্জিলিং মেলসহ ১৪টি ট্রেনের নতুন রুট ঘোষণা রেলের

Sunday, September 6 2026, 7:07 am
Farakka Rail Traffic Update | রেল রুট পরিবর্তন ফারাক্কায়, শতাব্দী ও দার্জিলিং মেলসহ ১৪টি ট্রেনের নতুন রুট ঘোষণা রেলের
highlightKey Highlights

পূর্ব রেল জানিয়েছে, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন নলহাটি–আজিমগঞ্জ–নিউ ফরাক্কা, তিলডাঙা–বল্লালপুর–নিউ ফরাক্কা এবং ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ হয়ে ঘুরিয়ে চালানো হবে।


ফারাক্কায় অবশেষে শুরু হয়েছে ট্রেন চলাচল। এই পরিস্থিতিতে ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত বদল করেছে রেল। আজ আপ লাইনে ট্রেন চলবে না। অপারেশনাল কারণে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের রুটের বদল হয়েছে। পূর্ব রেল সূত্রের খবর, নলহাটি-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা হয়ে ঘুরবে ২২৫০৩ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, ১৩০১১ হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ০৭০৪৭ সেকেন্দ্রাবাদ-নাহারলাগুন এক্সপ্রেস, ১২৫০৩ এসএমভিবি বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেস, ১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। তিলডাঙা-বল্লালপুর-নিউ ফরাক্কা হয়ে ঘুরবে ১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল, ১৩৪১০ কিউল-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ১৫৬৪৭ লোকমান্য তিলক টার্মিনাস-গুয়াহাটি এক্সপ্রেস, ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, ১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ হয়ে ঘুরবে ১৩১৪৯ শিয়ালদহ-আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১৩১৫৩ শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস, ১২৩৪৩ শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File