WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
বলিউডের নামী ফ্যাশন ডিজাইনার স্বপ্নিল শিন্ডে জানালেন, ‘‘আমি সমকামী পুরুষ নই, আমি একজন রূপান্তরকামী’’
Friday, January 8 2021, 7:34 am

Key Highlights‘‘আমি সমকামী পুরুষ নই। আমি একজন রূপান্তরকামী।’’ সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়ে দিলেন বলিউডের নামী ফ্যাশন ডিজাইনার স্বপ্নিল শিন্ডে। এখন থেকে তিনি পরিচিত হবেন সৈশা শিন্ডে নামে। তিনি যা নন, তেমনটাই হয়ে থাকতে হচ্ছিল তাঁকে। আক্ষেপের সঙ্গে স্বপ্নিল জানিয়েছেন, কুড়ির কোঠায় যখন বয়স, তখন তিনি NIFT-তে যোগ দেন। সেখান থেকেই তাঁর জীবন বদলায়। তিনি সত্যিকে গ্রহণ করার শক্তি পান। তিনি লিখেছেন, ‘‘পরবর্তী কয়েক বছর ধরে আমার বিশ্বাস ছিল, আমি ছেলেদের পছন্দ করি, কারণ আমি সমকামী। কিন্তু মাত্র ৬ বছর আগে অবশেষে আমি বুঝতে পারি নিজেকে। আর আজ তাই আপনাদের জানিয়ে দিচ্ছি, আমি সমকামী নই। আমি একজন রূপান্তরকামী।’’
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- ফ্যাশন ডিজাইনার
- স্বপ্নিল শিন্ড
- রূপান্তরকামী


