Falta Re-poll | 'আমরা অমানবিক নির্যাতনের শিকার, জাহাঙ্গিরকে গ্রেপ্তার করা হোক!'- ফলতায় রিপোলের আগে দাবি স্থানীয়দের
Thursday, May 21 2026, 2:54 am

Key Highlightsদীর্ঘদিন ধরে জাহাঙ্গির বাহিনীর অত্যাচারের শিকার হতে হয়েছে এলাকাবাসীকে। অবিলম্বে জাহাঙ্গির-সহ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।
ফলতায় পুনর্নর্বাচনের আগেই জাহাঙ্গির খানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। বুধবার গ্রামের রাস্তার ওপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ফলতার হরিণডাঙা-২ পঞ্চায়েতের মনসারহাটের বাসিন্দারা। অভিযোগ, এলাকার বিজেপি কর্মী এবং বিরোধী দলের কর্মীদের বাড়িতে নিয়মিত অত্যাচার চালাতো জাহাঙ্গীর বাহিনী। বাড়ি ভাঙচুর, বিদ্যুৎ ও জলের লাইন কেটে দেওয়ারও অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা বিজলী ভাণ্ডারি বলেন, 'আমরা অমানবিক নির্যাতনের শিকার হয়েছি।..' অবিলম্বে জাহাঙ্গির-সহ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি বিক্ষোভকারীদের।
- Related topics -
- রাজ্য
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- নির্বাচনের ফলাফল
- গ্রেফতার
- বিক্ষোভ


