Falta | ফলতায় গেরুয়া ঝড়! ১ লাখ ৮ হাজার ভোটে জয় বিজেপির, তৃণমূলকে পেছনে ফেললো সিপিএম-কংগ্রেস!
Sunday, May 24 2026, 11:47 am

Key Highlightsভোটগণনার ১৮ রাউন্ড শেষে ফলতায় বিজেপি প্রার্থীর ব্যবধান বেড়ে হল ৯১ হাজার ৮৮৯।
নির্বাচনের আগেই কার্যত হাল ছেড়ে দিয়েছিল তৃণমূল। ভোটের দিন বাড়িতে তালা ঝুলছিল তৃণমূল প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের। এবার গণনার দেখা গেলো সেই চিত্রই। শেষমেশ বিজেপি প্রার্থী জিতলেন ১ লাখ ৮ হাজার ভোটে। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী রয়েছেন। বামফ্রন্ট সমর্থিত প্রার্থী শম্ভুনাথ কুড়মি পেলেন ৪০ হাজার ভোট। আর কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা পেলেন সাড়ে ১০ হাজার ভোট। তৃণমূল সাড়ে ৭ হাজারের কিছু বেশি ভোট পেয়েছে। এর ফলে নির্বাচন কমিশনের নথিতে ২০২৬ সালের বিধানসভা ভোটে বিজেপির আসন ২০৮-এ পৌঁছে গেলো।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি
- তৃণমূল কংগ্রেস


