Fake Doctor | MBBS, FRCS-সহ একাধিক ভুয়ো ডিগ্রি ব্যবহার করে চালাতেন চেম্বার , সোনারপুর থেকে গ্রেফতার ভুয়ো ‘চিকিৎসক’!
Tuesday, September 15 2026, 4:35 am

Key Highlightsদক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়াড়া এলাকা থেকে সোমবার রাতে বিশ্বরূপ আচার্য নামে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়াড়া এলাকা থেকে সোমবার রাতে বিশ্বরূপ আচার্য নামে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। নিজেকে ক্যানসার বিশেষজ্ঞ (অঙ্কোলজিস্ট) দাবি করে MBBS ও FRCS-এর মতো ভুয়ো ডিগ্রি ব্যবহার করে তিনি চিকিৎসা চালাচ্ছিলেন। এলাকায় মোট আটটি চেম্বার খুলে রোগীপিছু ৮০০ টাকা ফি নিতেন তিনি। সম্প্রতি একটি ভাড়া বাড়িতে নতুন চেম্বার খোলায় বাড়ির মালিকের সন্দেহ হয় এবং তিনি পুলিশে খবর দেন। পুলিশ ছদ্মবেশে হানা দিয়ে ডিগ্রির অসঙ্গতি পেয়ে তাঁকে গ্রেফতার করে। ভুয়ো ডিগ্রি চক্রের মূল উৎস এবং সম্প্রতি ধরা পড়া অন্য ভুয়ো ডাক্তারদের সঙ্গে তাঁর যোগাযোগ খতিয়ে দেখছে পুলিশ।


