Fake Army Uniform Racket | ভারতীয় সেনা সেজেই হামলার ছক সন্ত্রাসবাদীদের? বাজেয়াপ্ত ১,০০০ মিটার কমব্যাট কাপড়

Sunday, August 2 2026, 3:55 am
Fake Army Uniform Racket | ভারতীয় সেনা সেজেই হামলার ছক সন্ত্রাসবাদীদের? বাজেয়াপ্ত ১,০০০ মিটার কমব্যাট কাপড়
highlightKey Highlights

স্বাধীনতা দিবসের আগে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা ও রাজস্থান পুলিশ। যৌথ অভিযানে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় নকল সেনা পোশাক তৈরির একটি চক্রের হদিস মিলেছে।


ভারতীয় সেনার নকল পোশাক বানিয়ে বিক্রি! স্বাধীনতা দিবসের আগে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা ও রাজস্থান পুলিশ। যৌথ অভিযান চালিয়ে প্রায় এক হাজার মিটারের সেনার নকল পোশাক উদ্ধার করেছে ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগ ও রাজস্থান পুলিশ। সূত্রের খবর, ৩০ জুলাই ভারতীয় সেনার গোয়েন্দা ইউনিট এবং রাজস্থান পুলিশ যৌথভাবে শ্রীগঙ্গানগর, লালগড় জাট্টান, সুরতগড়-সহ একাধিক এলাকায় একযোগে অভিযান চালায়। বিভিন্ন দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ১,০০০ মিটার নতুন ডিজিটাল প্যাটার্নের নকল কমব্যাট কাপড় উদ্ধার করা হয়। অভিযোগ, এই কাপড় ব্যবহার করে ভুয়ো সেনা পোশাক তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছিল। কোন নাশকতার ছক কষছিল ধৃতরা তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File