Ram Mandir | অযোধ্যার রামমন্দিরের প্রণামী চুরির ঘটনায় অভিযুক্তদের হয়ে মামলা লড়লে ৫ লক্ষ টাকা জরিমানা, সিদ্ধান্ত ফৈজ়াবাদ বার অ্যাসোসিয়েশনের!
Tuesday, June 30 2026, 5:50 am

Key Highlightsঅযোধ্যায় রামমন্দিরের প্রণামী চুরির তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
অযোধ্যায় রামমন্দিরের প্রণামী চুরির তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ফৈজ়াবাদ বার অ্যাসোসিয়েশন এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, প্রণামী চুরিতে অভিযুক্ত কারও হয়ে কেস লড়বেন না তাদের কোনও সদস্য! কোনও আইনজীবী এঁদের হয়ে মামলা লড়লে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানার মুখে পড়তে হবে। সেই সঙ্গে বার অ্যাসোসিয়েশনের বৈঠক থেকে দাবি উঠেছে, রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অন্যতম প্রাক্তন সদস্য চম্পত রাই ও অনিল মিশ্র এবং সদস্য গোপাল রাও যাঁদের নাম চুরি বিতর্কে জড়িয়েছে, তাঁদের কারও এখন অযোধ্যা ছেড়ে যাওয়া চলবে না। যদি এর অন্যথা হয়, তবে পুরো অযোধ্যা অবরুদ্ধ করার ডাক দিয়েছে বার অ্যাসোসিয়েশন।


