Abhishek Banerjee | অভিষেককে দেওয়া হবে না আর সময়, শেষ “স্ট্যাটাস” কী জানতে চেয়ে রিপোর্ট তলব পুরসভার কমিশনারের!
Thursday, June 11 2026, 4:57 am

Key Highlightsঅভিষেকের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করতে চলছে কলকাতা পৌরনিগম।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিআইডি-র কাছে হাজিরা নিয়ে টালবাহানা চলছেই। এখনও দিল্লি থেকেই ফেরেননি তিনি। এরই মধ্যে অভিষেকের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করতে চলছে কলকাতা পৌরনিগম। বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আর সময় নয়। শেষ “স্ট্যাটাস” কী, বিল্ডিং বিভাগের কাছে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট তলব পুরসভার কমিশনার তথা প্রশাসকের। পৌর ও নগরোন্নয়ন দফতরের তরফে পৌরনিগমের কমিশনারের কাছে এব্যাপারে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ এসেছে বলে পুরনিগম সূত্রে খবর। আর নির্দেশ আসার পর পৌরনিগমের কমিশনার স্মিতা পান্ডে এবার বিল্ডিং বিভাগ এবং অ্যাসেসমেন্ট বিভাগের কাছ থেকে রিপোর্ট তলব করলেন। এই রিপোর্ট হাতে আসার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সম্পত্তিতে বেআইনি অংশ ভাঙার নির্দেশ দেবেন পুরসভার কমিশনার।


