BJP | বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ,সাসপেন্ড করা হল ২২ জন নেতাকে! শোকজ অন্তত ২৫০ জনকে!

Thursday, August 6 2026, 10:45 am
BJP | বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ,সাসপেন্ড করা হল ২২ জন নেতাকে! শোকজ অন্তত ২৫০ জনকে!
highlightKey Highlights

এবার তোলাবাজির অভিযোগে বিজেপি থেকে সাসপেন্ড করা হল ২২ জন নেতাকে।


বিজেপি নেতাদের বিরুদ্ধে উঠলো তোলাবাজির অভিযোগ। কিন্তু রাজ্যে ক্ষমতায় এসে বিজেপি দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেই নীতি অনুসরণ করেই এবার তোলাবাজির অভিযোগে বিজেপি থেকে সাসপেন্ড করা হল ২২ জন নেতাকে। অন্তত ২৫০ জনকে শোকজ করেছে শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের খবর, শুধু দলের নীচু স্তরের কর্মীদের মধ্যেই এই অবক্ষয় দেখা যাচ্ছে, তা নয়। বিধায়কদের নিয়েও মাথাব্যথা তৈরি হচ্ছে। এই নিয়ে দিলীপ ঘোষও বলেছেন 'যে আমাদের কিছু বিধায়ক ধরাকে সরা জ্ঞান করছেন!' আবার শমীক ভট্টাচার্য বলেছিলেন যে তোলাবাজি বন্ধ করবেন। তিনি বলেছেন, “বিচ্যুতি আছে, তবে বিজেপির তৃণমূলীকরণ হতে দেবেন না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File