School Timing | ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে মর্নিং স্কুলের নির্দেশিকা আসল নাকি ভুয়ো? সামনে এলো সত্যিটা!

Monday, June 29 2026, 2:40 pm
School Timing | ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে মর্নিং স্কুলের নির্দেশিকা আসল নাকি ভুয়ো? সামনে এলো সত্যিটা!
highlightKey Highlights

বিকাশভবনের নাম করে সামনে এসেছে সেই চিঠি। কিন্তু আদতে ওই চিঠি বা বিজ্ঞপ্তি ভুয়ো।


প্রবল গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতিতে শিশুদের জন্য মর্নিং স্কুল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। ৩০ জুন পর্যন্ত রাজ্যে মর্নিং স্কুল চালুর কথা বলা হয়েছিল। কিন্তু সোমবার হঠাৎ একটি নির্দেশিকা ভাইরাল হয়। সেখানে বলা হয় ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুলের সময়সীমা বাড়ানো হয়েছে। বিকাশভবনের নাম করে সামনে এসেছে সেই চিঠি। কিন্তু আদতে ওই চিঠি বা বিজ্ঞপ্তি ভুয়ো। এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি রাজ্য সরকারের তরফে। এর আগে যখন সত্যিই মর্নিং স্কুল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন যে যে কারণ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছিল, সেই একই কারণগুলি এই ভুয়ো বিজ্ঞপ্তিতেও লেখা হয়েছিল। ভাষা এবং নির্দেশের ধরনও আগের চিঠির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকায় প্রথমদিকে এটাকে সত্যি ভেবে নেওয়া হয়েছিল। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখা যায় এটি ভুয়ো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File