Iran Explosion | ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, ট্রাম্পের সমঝোতার ইঙ্গিতের পরই আতঙ্ক!
Tuesday, November 3 2026, 8:56 am

Key Highlightsহরমুজ প্রণালীর কাছে ইরানের কেশম দ্বীপে অন্তত পাঁচটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
হরমুজ প্রণালীর কাছে ইরানের কেশম দ্বীপে অন্তত পাঁচটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাশাপাশি বন্দর লেঙ্গেহ শহরেও বিস্ফোরণের খবর মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দেওয়ার পরেই এই ঘটনায় ওই অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। ইরানি সংবাদমাধ্যম সূত্রে খবর, কেশম দ্বীপের আকাশে বিমান উড়তে দেখা গেছে এবং সাইরেনের শব্দের সঙ্গে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক রিপোর্টে ধারণা করা হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশানা করা হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের কারণ বা এর পেছনে আমেরিকা ও ইজরায়েলের হাত রয়েছে কি না, সে বিষয়ে প্রশাসন এখনও কিছু জানায়নি। উল্লেখ্য, এর আগে ইরান দু’টি মার্কিন নজরদারি ড্রোন ধ্বংস করার দাবি করেছিল। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- বিস্ফোরণ


