Prayagraj | প্রয়াগরাজে বায়ুসেনা ঘাঁটির কাছে বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত অন্তত ৮!
Monday, August 31 2026, 1:19 pm

Key Highlightsউত্তরপ্রদেশের প্রয়াগরাজ-কৌশাম্বী সীমান্তের মহম্মদপুরে এক বাজি কারখানায় সোমবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণ ঘটল।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-কৌশাম্বী সীমান্তের মহম্মদপুরে এক বাজি কারখানায় সোমবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। পার্শ্ববর্তী মানুরি বিমানঘাঁটির মাত্র ২ কিলোমিটার দূরের এই দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটি ভস্মীভূত হওয়ার পাশাপাশি ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা অন্তত ৭টি বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। ২০০ মিটার দূর থেকেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। পুলিশের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান বায়ুসৈনিকরা। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি অনুমতি ও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কি না তা জানতে কারখানার মালিক আদিলের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- বিস্ফোরণ
- বাজি বিস্ফোরণ


