Shatabdi Express | শতাব্দী এক্সপ্রেসে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পরিবেশন, ক্যাটারিং সংস্থাকে এক লক্ষ টাকা জরিমানা করলো রেল!

Tuesday, July 14 2026, 11:39 am
Shatabdi Express | শতাব্দী এক্সপ্রেসে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পরিবেশন, ক্যাটারিং সংস্থাকে এক লক্ষ টাকা জরিমানা করলো রেল!
highlightKey Highlights

দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন নিউ দিল্লি-রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেসে যাত্রীদের সকালের খাবারে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পরিবেশনের অভিযোগ।


দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন নিউ দিল্লি-রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেসে যাত্রীদের সকালের খাবারে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পরিবেশনের অভিযোগ। সেই ঘটনায় এ বার কড়া পদক্ষেপ করল ভারতীয় রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। ঘটনাটি ঘটেছে নিউ দিল্লি-রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেসে। গত শনিবার, ১১ জুলাই সকালে ট্রেনে সি-৪ কোচের ৭৪ জন যাত্রীকে ব্রেকফাস্টে প্যাকেটের পাউরুটি দেওয়া হয়। পরে এক যাত্রীর নজরে আসে যে পাউরুটি মেয়াদ উত্তীর্ণ। ব্রেডের প্যাকেটের গায়ে 'Use By' তারিখ লেখা ছিল ১০ জুলাই ২০২৬, অর্থাৎ সেটির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ার পরেই যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মেয়াদ ফুরোনো পাউরুটি খাওয়ার ফলে অনেকেই ফুড পয়জনিংয়ের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনার তদন্তের পরে সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে খবর। পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে ক্যাটারিং ম্যানেজার-সহ সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া (ডি-রস্টার) হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File