Heatwave | তাপপ্রবাহে মারা যেতে পারেন ৩০ হাজার মানুষ! ভয়াবহ আশঙ্কার কথা জানালেন বিশেষজ্ঞরা!

Thursday, June 4 2026, 8:01 am
Heatwave | তাপপ্রবাহে মারা যেতে পারেন ৩০ হাজার মানুষ! ভয়াবহ আশঙ্কার কথা জানালেন বিশেষজ্ঞরা!
highlightKey Highlights

বিশেষজ্ঞদের আশঙ্কা, তাপপ্রবাহ পাঁচদিন ধরে চললে কেবল ৫ দিনে ৮ হাজার ৫৬ জনের মৃত্যু হতে পারে উত্তরপ্রদেশে।


সাম্প্রতিক অতীতে তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের প্রকোপে তাপপ্রবাহ ঘনঘন কামড় বসাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, তাপপ্রবাহ পাঁচদিন ধরে চললে কেবল ৫ দিনে ৮ হাজার ৫৬ জনের মৃত্যু হতে পারে উত্তরপ্রদেশে। একই পরিস্থিতি হতে পারে বিহার, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও। বিহারে ৩ হাজার ৬১৫ জনের মৃত্যু হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। একই ভাবে বাকি দুই রাজ্যে যথাক্রমে মৃত্যু হতে পারে ২ হাজার ৯৬৪ এবং ২ হাজার ৬৬৪ জনের। বিশেষজ্ঞদের আরও দাবি, গোটা দেশে এমন দীর্ঘ তাপপ্রবাহে মারা যেতে পারেন ৩০ হাজার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যানগুলি কেবল প্রাথমিক অনুমান মাত্র। বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File