WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

ঝাড়খণ্ডে দল থেকে বিতাড়িত হয়ে মাত্র ২ মাসে ১৬ জনকে পিষে মারল মত্ত হাতি

Thursday, July 1 2021, 2:46 pm
ঝাড়খণ্ডে দল থেকে বিতাড়িত হয়ে মাত্র ২ মাসে ১৬ জনকে পিষে মারল মত্ত হাতি
highlightKey Highlights

হাতির তান্ডবে নাজেহাল ঝাড়খণ্ডের বাসিন্দারা। সাঁওতাল পরগনা এলাকায় ২২ টি হাতির দল থেকে বিতাড়িত হয়ে একটি হাতি ঝাড়খণ্ডে মাত্র ২ মাসে ১৬ জনকে পিষে মারল। বনদপ্তর থেকে জানা যাচ্ছে ওই হাতিটির বয়স ১৫-১৬ বছর। আঞ্চলিক বন আধিকারিক সতীশ চন্দ্র রাই জানিয়েছেন, ‘‘দেখে মনে হচ্ছে খারাপ ব্যবহার কিংবা অন্য পুরুষ হাতিদের সঙ্গে প্রতিযোগিতায় হেরে যাওয়ার জন্য দল থেকে তাড়িয়ে দেওয়া হয় হাতিটিকে। তার পর থেকে রাগের মাথায় এই কাণ্ড ঘটাচ্ছে সে। আমরা ওর গতিবিধি লক্ষ্য করছি। ২০ জন আধিকারিক সব সময় হাতিটিকে নজরে রেখেছেন। আমাদের প্রধান কাজ হচ্ছে হাতিটিকে ও তার হাত থেকে মানুষদের রক্ষা করা।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File