Excise Duty | বিশ্ববাজারে কমছে তেলের দাম, লিটার প্রতি ১০ টাকা করে কমল পেট্রল-ডিজেলের দর
Friday, March 27 2026, 5:08 am

Key Highlightsশুক্রবার পেট্রল ও ডিজেলের উপর আবগারি শুল্ক লিটার প্রতি ১০ টাকা করে কমাল সংশ্লিষ্ট মন্ত্রক।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তেলের দাম হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে পেট্রল ডিজেলের দাম নিয়ন্ত্রণে বড়ো সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। শুক্রবার পেট্রল ও ডিজেলের উপর আবগারি শুল্ক লিটার প্রতি ১০ টাকা করে কমাল পেট্রোলিয়াম মন্ত্রক। এই নির্দেশের ফলে পেট্রলের ক্ষেত্রে লিটার প্রতি শুল্ক কমে হল ৩ টাকা। ডিজেলের উপর কোনও শুল্কই রইল না। যুদ্ধের জেরে বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই তেলের দাম বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, গতকাল নায়ারা এনার্জি ঘোষণা করেছে, প্রতি লিটারে ৫ টাকা করে দাম বৃদ্ধি করা হচ্ছে পেট্রোলের।


