Mamata Banerjee | সাত-সকালে কলকাতা হাইকোর্টে মমতা, কালো কোটে নিজেই সওয়াল করবেন তৃণমূল সুপ্রিমো!
Thursday, May 14 2026, 5:39 am

Key Highlightsপ্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি। সেখানে সওয়াল করতে পারেন মমতা। বৃহস্পতিবার সকালে তাঁকে আইনজীবীর পোশাকে আদালত চত্বরে দেখা গিয়েছে।
রাজ্যে সরকার বদলের পর বিভিন্ন এলাকায় তৃণমূলের কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। হাইকোর্টে এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন উত্তরপাড়ায় তৃণমূলের হয়ে লড়াই করা শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আজ প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি। মামলার সওয়াল করতে কলকাতা হাই কোর্টে আইনজীবীর ভূমিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কালো কোটে আদালত চত্বরে দেখা গিয়েছে তাঁকে। আজ বৃহস্পতিবার বিধানসভায় শপথ নেবেন ১৫০ বিধায়ক। শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়।
- Related topics -
- রাজ্য
- মমতা ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট
- ভোট পরবর্তী হিংসা
- বিধানসভা নির্বাচন
- এক দেশ এক ভোট
- পশ্চিমবঙ্গ


