WB Assembly Election 2026 | ভোটগ্রহণ শুরু হতেই একাধিক জায়গায় EVM খারাপ! অভিযোগ শুনে কী বললেন CEO মনোজ আগরওয়াল?
Thursday, April 23 2026, 5:19 am

Key Highlightsরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বললেন, ‘হ্যাঁ, খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।’
বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই একাধিক বুথে ইভিএম মিশনে যান্ত্রিক ত্রুটির অভিযোগ উঠেছে। এ নিয়ে ভোটারদের ক্ষোভও প্রকাশ্যে এসেছে। এবার এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বললেন, ‘হ্যাঁ, খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।’ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ সিইও দপ্তরে ঢোকার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ আগরওয়াল বলেন, ‘কমিশনের প্রতিনিধি কড়া পদক্ষেপ করছেন। অনেক জায়গায় ইভিএমের পাশাপাশি সিসি ক্যামেরা খারাপ থাকারও অভিযোগ উঠেছে। তাও ঠিক হয়ে যাবে।’ উল্লেখ্য, মালদার মোথাবাড়িতে ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ শুরুই করা যায়নি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিধানসভা নির্বাচন
- ইভিএম মেশিন
- নির্বাচন কমিশন


