Ahmedabad Plane Crash | বছর পেরোলেও জানা গেলো না আহমেদাবাদ বিমান দুর্ঘটনার সঠিক কারণ, যান্ত্রিক ত্রুটির দিকেই ইঙ্গিত পাইলটদের!
Friday, June 12 2026, 8:09 am

Key Highlightsদুর্ঘটনার পরে কেন্দ্র জানিয়েছিল, এক বছরের মধ্যে ফাইনাল রিপোর্ট বেরোবে।
২০২৫ সালের ১২ জুন, ঠিক এক বছর আগে আমেদাবাদ থেকে টেক অফের সময় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬০ জনের। এরপর এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) একটি প্রাথমিক রিপোর্ট প্রকাশ করে জানায়, কম্যান্ডার পাইলট সুমিত সাবরেওয়ালের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছিলো। পাল্টা পাইলটদের দাবি, বোয়িংয়ের যান্ত্রিক ত্রুটি ঢাকতেই স্কেপগোট করা হচ্ছে পাইলটকে। ওই বিমানটির ‘থ্রটল কন্ট্রোল ইউনিট’ কেন দু’বার বদল করতে হয়েছিল, তা নিয়ে আজও প্রশ্ন তুলছেন পাইলটরা। তবে, দুর্ঘটনার সঠিক কারণ আজও অজানা। দুর্ঘটনার পরে কেন্দ্র জানিয়েছিল, এক বছরের মধ্যে ফাইনাল রিপোর্ট বেরোবে। আজ, শুক্রবারের মধ্যে সেই রিপোর্ট পেশ করার কথা ছিল তদন্তকারীদের। কিন্তু, প্রায় তিন মাস পিছিয়ে যেতে পারে সেই সময়সীমা।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান দুর্ঘটনা
- বিমান
- এয়ার ইন্ডিয়া
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা


