Heat Wave | ভয়ংকর তাপপ্রবাহের কবলে গোটা ইউরোপ! স্পেনে মৃত্যু প্রায় ২০০ জনের, ফ্রান্সে ৫০!

Saturday, June 27 2026, 2:08 pm
Heat Wave | ভয়ংকর তাপপ্রবাহের কবলে গোটা ইউরোপ! স্পেনে মৃত্যু প্রায় ২০০ জনের, ফ্রান্সে ৫০!
highlightKey Highlights

ফ্রান্স-সহ জার্মানি, ইটালি, ব্রিটেন, পর্তুগাল-সহ ইউরোপের বেশির ভাগ দেশেই দেখা যাচ্ছে একই ছবি।


ভয়ংকর তাপপ্রবাহের কবলে গোটা ইউরোপ। ফ্রান্স-সহ জার্মানি, ইটালি, ব্রিটেন, পর্তুগাল-সহ ইউরোপের বেশির ভাগ দেশেই দেখা যাচ্ছে একই ছবি। কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ফ্রান্সের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৪২ ডিগ্রি সেলসিয়াসে। মধ্য ফ্রান্সের পইটিয়ার্সে তাপমাত্রা পৌঁছয় ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে। ব্রিটেনে তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসেলিয়াস। ফ্রান্সের আবহাওয়া দপ্তরের আশঙ্কা, আগামী কয়েকদিনের মধ্যে রাজধানী প্যারিসেও তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। ফ্রান্সে এখনও পর্যন্ত ৪ শিশু-সহ কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। তাপপ্রবাহের কারণে স্পেনে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ জন।  জার্মানিতে মৃত্যু হয়েছে ৫ জনের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File