Premium Petrol | 'প্রচলিত প্রিমিয়াম পেট্রলের সঙ্গে ইথানল মেশানো হবে না', দাবি পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রীর!

Key Highlightsআগামী দিনে প্রচলিত প্রিমিয়াম পেট্রলের সঙ্গে ইথানল মেশানো হবে না—বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী।
আগামী দিনে প্রচলিত প্রিমিয়াম পেট্রলের সঙ্গে ইথানল মেশানো হবে না—বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে যে প্রিমিয়াম পেট্রল চালু রয়েছে, তা ইথানলমুক্ত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দিকে,কেন্দ্রীয় সরকার আগামী দিনে ই-০ অথবা ই-১০ জ্বালানিও বাজারে ফেরানোর কথা ভাবছে না। উল্লেখ্য, বর্তমানে দেশের তিন সরকারি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃপক্ষ যথাক্রমে এক্সপি১০০, পাওয়ার১০০ এবং স্পিড১০০ নামে ব্র্যান্ড-এর মাধ্যমে প্রিমিয়াম পেট্রল বিক্রি করেন। তবে দেশজুড়ে এই ধরনের পেট্রলের ক্রেতার সংখ্যা ই-২০ জ্বালানির তুলনায় অনেকটাই কম। রিপোর্টে দাবি, দেশে মোট বিক্রি হওয়া পেট্রলের মাত্র ০.৫ শতাংশ প্রিমিয়াম পেট্রল।


