Equestrian Federation | ধাক্কা ভারতের ক্রীড়া জগতে! সাসপেন্ড ভারতের ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন!
Friday, October 16 2026, 9:13 am

Key Highlightsপ্রশাসনিক অচলাবস্থা ও দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়া বা EFI-কে নির্বাসন করল বিশ্ব অশ্বারোহী ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা FEI।
প্রশাসনিক অচলাবস্থা ও দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়া বা EFI-কে নির্বাসন করল বিশ্ব অশ্বারোহী ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা FEI। ২০২৩ সালে কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার পর দিল্লি হাইকোর্ট তা ভেঙে দেয় এবং IOA অ্যাড-হক কমিটি গড়লেও নির্বাচন করাতে পারেনি।আগামী ১ ডিসেম্বর থেকে এই নির্বাসন কার্যকর হবে। এর ফলে ভারতের কোনও রাইডার, ট্রেনার বা ঘোড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এমনকি নিরপেক্ষ পতাকা নিয়েও নামা যাবে না। বিদেশি ঘোড়ার প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন নিয়েও সংকট তৈরি হয়েছে। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে নির্বাচন করানোর আশ্বাস দিলেও বিশ্ব সংস্থা তা মানতে নারাজ। ফলে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের ভাবমূর্তি বড়সড় ধাক্কা খেল।


