E-20 Petrol | E20 পেট্রলে ইঞ্জিন বিকল, গাড়ির মালিকের পক্ষে রায় দিয়ে আদালতের, সঙ্গে ক্ষতিপূরণের নির্দেশ!

Key Highlightsভারতে ইথানল মিশ্রিত E20 পেট্রল নিয়ে প্রথম বড় আইনি লড়াইয়ে স্বস্তি পেলেন গাড়ির মালিক।
ভারতে ইথানল মিশ্রিত E20 পেট্রল নিয়ে প্রথম বড় আইনি লড়াইয়ে স্বস্তি পেলেন গাড়ির মালিক। অভিযোগকারী গাড়ির মালিক জানান, E20 পেট্রল ভরার পরে থেকেই তাঁর গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দিতে শুরু করে। গাড়ির পারফরম্যান্স কমে যাওয়া, ইঞ্জিন বারবার মিসফায়ার করা এবং ধীরে ধীরে মাইলেজ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তিনি একাধিকবার কোম্পানি অনুমোদিত সার্ভিস সেন্টারে গাড়ি নিয়ে যান। বারবার মেরামতও করা হয়। কিন্তু সমস্যা থেকেই যায়। গাড়ি প্রস্তুতকারী সংস্থা এবং ডিলার অবশ্য এই অভিযোগ মানতে রাজি হয়নি। তাদের দাবি, সংশ্লিষ্ট গাড়িটি E20 পেট্রলের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এরপর অভিযোগকারী মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে গাড়ির মালিকের পক্ষেই রায় দিয়েছে ছত্তিশগঢ়ের রায়পুর জেলা কনজ়িউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন। ইন্ডিয়া টুডে-র একটি রিপোর্ট অনুযায়ী, কমিশন সংশ্লিষ্ট গাড়ি প্রস্তুতকারী সংস্থা এবং ডিলারকে গাড়ি মেরামতের খরচ ফেরত দেওয়ার পাশাপাশি মানসিক যন্ত্রণা এবং মামলার খরচ বাবদও ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে।


